চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:৫৯ পিএম, ২০২২-০৫-২৩

ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক ইমরান খানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ২৫ মে ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন। সেদিন বিকাল ৩টায় শ্রীনগর হাইওয়েতে তিনি তার কর্মী-সমর্থকদের সঙ্গে লংমার্চে অংশ নেবেন।

পিটিআইয়ের প্রধান কমিটির বৈঠক শেষে রোববার (২২ মে) পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে ইমরান খান এই লংমার্চের ঘোষণা দেন। এসময় সাবেক প্রধানমন্ত্রীর পাশে ছিলেন শাহ মাহমুদ কুরেশি ও মাহমুদ খানসহ দলের একাধিক নেতা।

পরে এক টুইট বার্তায় পাকিস্তানিদের লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানান ইমরান খান। এসময় ইমরান খান আরও জানান যে পেশোয়ার থেকে লংমার্চের নেতৃত্ব দেবেন তিনি।


সংবাদ সম্মেলনে তিনি শিগগির নির্বাচনের আবারও দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত কিন্তু এই চোরদের দেশ শাসন করা কখনই মেনে নেবো না।’ নতুন নির্বাচনের জন্য সময় বেঁধে দেওয়া ও বিধানসভা ভেঙে দেওয়ারও দাবি জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পিটিআই একটি শান্তিপূর্ণ দল এবং কখনও সহিংসতা বা বিশৃঙ্খলাকে উসকে দেয়নি।

এটা রাজনীতি নয়, জিহাদ (পবিত্র যুদ্ধ) উল্লেখ করে ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সরকার লংমার্চ বন্ধ করার চেষ্টা করে, তাহলে সেটা হবে বেআইনি এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

সংবাদ সম্মেলনের শুরুতে, ইমরান খান তার সরকারের সময়কার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।


তিনি আবারও পুনর্ব্যক্ত করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘ষড়যন্ত্র’, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যোগসাজশে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

ইমরান খান বলেন, গত বছরের জুনে ‘ষড়যন্ত্র’ সম্পর্কে জানতে পারেন তিনি। প্রতিরোধ করার জন্য কঠোর চেষ্টা করেও দুর্ভাগ্যবশত, তার প্রচেষ্টা কোন ফল দেয়নি। তিনি বলেন, তার বিরুদ্ধে নয়, এটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই।

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে বিদায় নিয়েছেন ক্ষমতা থেকে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার শুনানি হতে পারে। রাজনীতির লড়াইয়ে গ্রেফতারও হতে পারেন পাকিস্তানের এই সাবেক ক্যাপ্টেন।

সূত্র: জিও নিউজ

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর