শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:৫১ পিএম, ২০২৫-১০-১৬
রাঙামাটিতে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হযরত আলী নামের সাবেক এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। বুধবার বিকেলে বরকল উপজেলাধীন ৪নং ভূষণছড়ার উত্তর এরাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনা জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে আটক করে বেধে রাখে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে বরকল থানা পুলিশের একটি দল গেলে তাদের হাতে অভিযুক্তকে তুলে দেয় স্থানীয়রা।
ভিকটিমের পিতা-মাতা জানান, তাদের ১২ বছর বয়সী মেয়েটি বাড়ির অদূরে ছাগল আনতে গেলে স্থানীয় দোকানদার হযরত আলী মেয়েটিকে ফুসলিয়ে দোকানের ভেতরে নিয়ে পাশবিক নির্যাতন করে।
পরবর্তীতে মেয়ের মা নিজ মেয়েকে খুঁজতে গিয়ে দেখেন দোকানদার হযরত আলী তার পরনের লুঙ্গি ঠিক করতে করতে দোকান থেকে বের হচ্ছেন এবং ভেতর থেকে গোঙ্গানির শব্দ শুনতে পান।
পরে দোকানের ভেতর থেকে মেয়েকে নিয়ে বাড়িতে আসলে ভিকটিম কিশোরী মেয়ে তার মাকে নির্যাতনের কথা জানায়। এসময় মেয়ের মা এলাকাবাসীকে ঘটসনাটি জানালে তারা সাথে সাথেই ধাওয়া করে অভিযুক্তকে ধরে বেধে রাখে পুলিশকে খবর দেয়।
অভিযুক্ত হযরত আলী ভূষণছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয়রা জানিয়েছে।
বরকল থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ প্রতিবেদককে বুধবার মধ্যরাতে জানিয়েছেন, আমি ঘটনাটি শুনেই ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠিয়েছি; তারা ফিরে আসলে এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবো।
এদিকে স্থানীয়ভাবে জানাগেছে, এরআগেও কয়েকমাস আগে দোকানদার হযরত আলী এই ধরনের আরো একটি ঘটনা ঘটিয়েছিলো। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় সে সময় সে বিষয়টি ধামাচাপা দিয়েছিলো।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited