শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৩ পিএম, ২০২৫-০২-১৩
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার কোর্ট বিল্ডিং এলাকা থেকে অপহৃত ঠিকাদার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদ ইদ্রিস নামে ওই ঠিকাদারকে তুলে নেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানা আজ (বৃহস্পতিবার) দুপুরে জানান, কোর্ট বিল্ডিং এলাকা থেকে এক ঠিকাদার অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তাকে উদ্ধারে কাজ করছি।’ পুলিশ ও অপহৃত ঠিকাদারের বরাতে জানা গেছে, ‘বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্যান্ট কিনে জহুর হকার্স মার্কেট থেকে বের হয়েছিলেন ইদ্রিস। তার সাথে আরও দুজন ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে ইদ্রিসকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। তাকে একটি দোকানের ভেতর নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। এর আগে, গত ১০ ফেব্রুয়ারি রাতে নগরের এ কে খান মোড় থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ী অপহরণের শিকার হন। তার পরিবারের সদস্যদের মোবাইলে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি ভোরে নগরের কর্নেলহাট এলাকা থেকে নিজাম উদ্দিন রাসেল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited