শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৩ পিএম, ২০২৬-০২-১২
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য ও খবর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করে দেখলে পরে গুজব হিসেবে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, আনোয়ারার একটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনাকে বড় কোনো ইস্যু হিসেবে দেখার সুযোগ নেই; ঘটনার পরপরই সেখানে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কর্ণফুলী উপজেলার কর্ণফুলীর আবদুল জলিল চৌধুরী কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। পুরো চট্টগ্রামকে কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নেই এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে জনগণই তা প্রতিহত করবে বলেও তিনি মন্তব্য করেন। ডিসি জাহিদুল ইসলাম আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়াই সবার লক্ষ্য। কোনো প্রার্থীর অভিযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কয়েকজন প্রার্থী দীর্ঘ লাইনের বিষয়ে মুঠোফোনে অভিযোগ করেছেন; দ্রুত ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নারী ভোটারদের উৎসবমুখর অংশগ্রহণের কথাও উল্লেখ করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বলেন, বিশ্বকে আমরা দেখাতে চেয়েছি বাংলাদেশেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited