চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি    |    ১০:১৭ পিএম, ২০২৫-০৮-২২

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আজ শুক্রবার  (২২ আগস্ট ২০২৫) পাকিস্তানের মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব জাম কামাল খান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে আগমন করেন। এসময় তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বন্দরের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান। বিশেষ করে পরিচালনা পর্ষদ, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং, শ্রম ব্যবস্থাপনা, বিদেশী বিনিয়োগ, অটোমেশনসহ উন্নয়ন সূচক বিষয়ে তাঁকে বিস্তারিত অবহিত করা হয়। তিনি চট্টগ্রাম বন্দরের অগ্রগতি ও উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি উল্লেখ করেন, করাচি পোর্ট ট্রাস্টে হাচিসন পোর্ট গ্রুপ একটি কন্টেইনার টার্মিনাল, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্ট (এডি পোর্ট) একটি বাল্ক টার্মিনাল এবং পোর্ট কাশিমে ডিপি ওয়ার্ল্ড দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে একটি টার্মিনাল পরিচালনা করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান চট্টগ্রাম বন্দরের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, গত বছর রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, জাহাজের ওয়েটিং টাইম ০-২ দিনে নামিয়ে আনা হয়েছে এবং টার্ন-অ্যারাউন্ড টাইম হ্রাস পেয়েছে। পাশাপাশি অটোমেশন ও ডিজিটালাইজেশনের সাম্প্রতিক অগ্রগতির কথাও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে অবহিত করা হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান আমদানি-রপ্তানি বৃদ্ধি, সরাসরি জাহাজ চলাচলসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন শেষে পাকিস্তানি প্রতিনিধিদল বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন পাকিস্তান দূতাবাসের বাণিজ্য ও বিনিয়োগ দূত জনাব জেইন আজিজ, বাণিজ্যিক সহযোগী জনাব ওয়াকাস ইয়াসিন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. নাজনিন কাউসার চৌধুরী, বেটার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মোঃ মাহফুজুর রহমানসহ বন্দরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। খবর বিজ্ঞপ্তি।। 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর