শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১১:২৬ এএম, ২০২১-০৩-০৯
চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম আর নেই। সোমবার (৮ মার্চ) রাত ১০:০৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান শাহীন আলমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
শাহীন আলম দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সম্প্রতি করোনা আক্রান্ত হন তিনি। সমস্যা গুরুতর হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।
শাহীন আলম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- 'স্বপ্নের নায়ক', 'ঘাটের মাঝি', 'এক পলকে', 'গরিবের সংসার', 'তেজী', 'চাঁদাবাজ', 'প্রেম প্রতিশোধ', 'টাইগার', 'রাগ-অনুরাগ', 'দাগী সন্তান', 'বাঘা-বাঘিনী', 'আলিফ লায়লা', 'আঞ্জুমান', 'অজানা শত্রু', 'দেশদ্রোহী', 'প্রেম দিওয়ানা', 'আমার মা', 'পাগলা বাবুল', 'শক্তির লড়াই', 'দলপতি', 'পাপী সন্তান', 'ঢাকাইয়া মাস্তান', 'বিগবস', 'বাবা' ও 'বাঘের বাচ্চা'।
হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে অনেকটা দূরে সরে যান শাহীন আলম। নিজের ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited