চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত

ঢাকা অফিস :    |    ০৭:৪১ পিএম, ২০২৫-১১-০৮

জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে।
শনিবার (০৮ নভেম্বর) কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জনগণ যদি জুলাই সনদকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে স্বীকৃতি দেয়, তাহলে দেশ নতুন কাঠামোতে ফিরে যাবে, আর যদি ‘না’ ভোট দেয়, তাহলে আমরা জনগণের মতামতকে মেনে নেবো।
তিনি বলেন, পুরোনো বন্দোবস্তে আর বাংলাদেশকে ফিরিয়ে নেয়া যাবে না।
তার মতে, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশ আর কোনো ফ্যাসিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও চাঁদাবাজিকে স্থান দিতে প্রস্তুত নয়।
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ হবে সাম্য, শান্তি, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ। সামাজিক সুবিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতামূলক সরকার গঠনের লক্ষ্যে দেশের মানুষ দীর্ঘ সাড়ে সতেরো বছর অপেক্ষা করেছে। মানুষের ভোটাধিকার এবং জনগণের ক্ষমতায়নের জন্য আমরা ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছি। জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবি জানিয়েছি।’
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি বৃহৎ দল সবকিছুতে নেতিবাচক মনোভাব পোষণ করায় সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
জামায়াতের জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির ও কক্সবাজার-৪ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
প্রধান অতিথি মুহাম্মদ শাহজাহান বলেন, মিয়ানমারের সাথে সীমান্ত জনপদ হিসেবে উখিয়া-টেকনাফ বিশ্বময় পরিচিত। রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়স্থল হওয়ায় এই জনপদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্বের শান্তিকামী মানুষের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু দেশ বিদেশে অত্যধিক গুরুত্ববহ জনপদের নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধির আজ সুদূর পরাহত।
তিনি সীমান্ত এই জনপদের নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান।
প্রধান বক্তা ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা আনোয়ারী বলেন, আমরা উখিয়া-টেকনাফের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে চাই। প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
জামায়াতে ইসলামীর উখিয়া উপজেলা নায়েবে আমির মাওলানা নূরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোছাইন ছিদ্দিকী, উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমির মাওলানা রফিকুল্লাহ।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর