শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১৫ পিএম, ২০২১-০৩-১৩
নগরীর সমালোচিত লেডি কিশোর গ্যাং লিডার তাহমিনা সিমিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ৷
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার (১৪ মার্চ) দুপুরে তাকে আটক করে পতেঙ্গা থানায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম।
ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে সিমির উপস্থিতিতে তারই এক ছেলে বন্ধু একটি মেয়েকে মারধর করছে। এসময় মারধরের শিকার হওয়া মেয়েকে উদ্দেশ্য করে সিমিকে বলতে দেখা যায়, ‘তুমি জানো আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না।’
মারধরের শিকার হওয়া মেয়েটির পরিচয় জানা না গেলেও সিমির যে বন্ধুটি ওই মেয়েকে মারধর করছিল তার নাম সামির বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সামির পতেঙ্গা এলাকায় ধামা সামির নামে পরিচিত।
এর আগেও ইপিজেড থানা এলাকায় অধরা মোহনা নামে এক মেয়েকে বাড়িতে ঢুকে মারধর করে আসার অভিযোগে ইপিজেড থানায় গ্রেপ্তার হয়েছিল সিমি। নিজেকে লেডি ডন হিসেবে পরিচয় দিতে পছন্দ করা এই কিশোরীর বিরুদ্ধে অসংখ্য মেয়েকে মারধর করার অভিযোগ রয়েছে বলে সিমির পরিচিত জনদের সাথে আলাপ করে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited