শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৩:৫৬ পিএম, ২০২২-০৯-০৩
বান্দরবানে ৭৩৩ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬৩ লাখ ৪০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।শনিবার ( ৩সেপ্টেম্বর), সকাল সাড়ে ১০ টায় বান্দরবান সদরস্থ 'অরুণ সারকী টাউন হলে' মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী' বীর বাহাদুর উশৈসিং এমপি।প্রধান অতিথির বক্তব্য কালে মন্ত্রী বলেন, "পারিবারিক অস্বচ্ছলতার কারনে অনেক মেধাবী শিক্ষার্থীরা মাধ্যমিকের গন্ডি পেরুতেই শিক্ষা পাঠ বন্ধ করে দিতে হয়"
তিনি আরো বলেন, "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। এই সরকারের আমলেই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও টাকার অভাবে যেসব শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে পারে না তাদের জন্য এই শিক্ষাবৃত্তি সহায়ক হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশও জাতীর কল্যাণে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি"
এদিকে উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ার লক্ষ্যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৭৩৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা ও কলেজ পর্যায়ের ৩৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৭ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- সচিব জসিম উদ্দিন ,অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সাদেক, বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম বিপিএম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট প্রকল্প পরিচালক আবদুল আজিজ, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,ছাত্র-ছাত্রীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited