শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:০০ পিএম, ২০২৫-১২-১৮
চট্টগ্রামের ফটিকছড়ি ও খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার সীমান্তবর্তী সর্তাখাল এলাকা থেকে ঝিরিপথে পাচারের সময় বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
১৭ ডিসেম্বর ফটিকছড়ির মগকাটা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ১৪৩ পিস অবৈধ গোলকাট কাঠ জব্দ করেন।
সেনাবাহিনীর খিরাম ক্যাম্প সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কাঠ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের আওতাধীন ফটিকছড়ির খিরাম–সর্তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্তা বনবিট কর্মকর্তা রবিউল ইসলাম কাঠ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত কাঠের মধ্যে সেগুন, গামারি সহ বিভিন্ন প্রজাতির মোট ১৪৩ টুকরো কাঠ রয়েছে, যার মোট আয়তন প্রায় ১৯৮ দশমিক ৯১ ঘনফুট। বুধবার রাতেই এসব কাঠ সর্তা বনবিট কার্যালয়ে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় কাঠ পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত কাঠ পাচারের সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এবং কিছু অসাধু ব্যবসায়ী জড়িত থাকতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited