শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:১০ পিএম, ২০২১-১২-০৪
চট্টগ্রাম মহানগরেও গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর হতে যাচ্ছে। রোববার (৫ ডিসেম্বর) এ বিষয়ে ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল।
তিনি আমাদের চট্রগ্রামকে বলেন, চট্টগ্রাম মহানগরেও গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আমরা কার্যকর করতে যাচ্ছি। কখন থেকে এটা কার্যকর হবে, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঘোষণা দেবো।
তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন অনেক পরিবহন শ্রমিক ও মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার তেলের দামও বাড়িয়েছে। কিন্তু বাস মালিকদের কর দ্বিগুণ করা হয়েছে। আমরা সংবাদ সম্মেলনে এই কর পূর্বের মতো নির্ধারণের দাবি জানাবো। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে সভা হয়। সেখানে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া ও মালিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান বলেন, আমাদের চট্রগ্রামকে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকরের বিষয়টি নিশ্চিত। পরে বিস্তারিত জানানো হবে।
ঢাকায় গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেন পরিবহন মালিক সমিতির নেতারা। এরপর চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলার ব্যাপারে কোনও ঘোষণা না দেওয়ায় চট্টগ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ-মানববন্ধন করেন। শিক্ষার্থীরা দ্রুততম সময়ে ৯ দফা দাবি মেনে নেওয়ার পাশাপাশি প্রজ্ঞাপন জারি করে তাদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করার দাবি জানান।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited