শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০৭:৪৭ পিএম, ২০২৬-০৪-০১
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছেন লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি, নন্দিত সংগঠক, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবদুল্লাহ মজুমদার।
আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানা যায়, একটি পরিচ্ছন্ন, মানবিক ও জবাবদিহিমূলক নগর প্রশাসন গড়ে তোলার প্রত্যয়ে তিনি এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। নগরবাসীর মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, পরিবেশ সুরক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠাকে তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকার হিসেবে তুলে ধরেন।
আবদুল্লাহ মজুমদার বলেন, “চট্টগ্রাম শুধু একটি শহর নয়, এটি আমাদের প্রাণ, আমাদের সম্ভাবনার কেন্দ্র। এই নগরীকে একটি বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক নগরীতে রূপান্তর করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, নগর উন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং সকল শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
বর্ষীয়ান সাংবাদিক ও পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী আশা প্রকাশ করেন, আবদুল্লাহ মজুমদারের প্রার্থিতা চট্টগ্রামবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করবে এবং একটি ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে।
সংশ্লিষ্ট সকলকে আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানানো হয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited