চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মাদক মামলার আসামি যখন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১৫ পিএম, ২০২৬-০৫-১৬

মাদক মামলার আসামি যখন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন মাদক মামলার আসামি মোহাম্মদ আরিফুল ইসলাম। তাঁর বিরুদ্ধে কর্ণফুলী থানায় দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর মধ্যে একটি মামলায় তিনি অব্যাহতি পেলেও ২০১৯ সালের ইয়াবা মামলা এখনো বিচারাধীন। 
তবে দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক দাবি করেছেন, মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সম্প্রসারণ করে নতুন করে ১৮ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৫৫ জনকে সদস্য করা হয়েছে। গত ১৩ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 নতুন যুগ্ম আহ্বায়কদের তালিকায় রয়েছে কর্ণফুলী উপজেলার শিকলবাহার ইউনিয়নের মোহাম্মদ আরিফুল ইসলামের নাম। এর আগে ২০২৩ সালের ১১ আগস্ট ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছেন, ২০১৯ সালের ২৬ এপ্রিল রাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের চরহাজারী এলাকার সৈয়দনগরে পাঁচজনকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করেন স্থানীয়রা। পরে তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই সময় তাঁদের কাছ থেকে ৩০০টি ইয়াবা, ইয়াবা বিক্রির ১১ হাজার টাকা ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলামও। 
ঘটনার পর কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। আরিফুল ইসলামের বিরুদ্ধে পরবর্তীকালে ২০২৩ সালের নভেম্বরে আরও একটি মাদক মামলা আসামি করা হয়েছিল। তবে তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ওই মামলা থেকে তিনি অব্যাহতি পান।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের একাধিক নেতা বলেন, মোহাম্মদ আরিফুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইয়াবা মামলায় গ্রেপ্তারের পরও তাঁর বিরুদ্ধে নানা সময় বিতর্ক উঠেছে। 
নেতাদের অভিযোগ, সাংগঠনিক ও শিক্ষাগত যোগ্যতায় পিছিয়ে থাকা সত্ত্বেও প্রভাব ও অর্থের বিনিময়ে তিনি দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ বাগিয়ে নিয়েছেন। তাঁদের দাবি, ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয় সম্পৃক্ততার চেয়ে স্থানীয়ভাবে তিনি পুলিশের ‘সোর্স’হিসেবেই বেশি পরিচিত। এ ধরনের বিতর্কিত ব্যক্তিকে কমিটিতে পদ দেওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বাংলানিউজকে বলেন, মোহাম্মদ আরিফুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলাটি ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছিল। তিনি দাবি করেন, আরিফ ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় উদ্দেশ্যমূলকভাবে আরিফকে হয়রানির জন্য মামলায় জড়ানো হয়েছিল। দলের অভ্যন্তরে তাঁর সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়েই কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। 
অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ আরিফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মাদক মামলার বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনূর আলম  বলেন, আরিফুল ইসলামের বিরুদ্ধে কর্ণফুলী থানায় দুটি মাদক মামলা ছিল। একটি ২০১৯ সালের এপ্রিল মাসে এবং অন্যটি ২০২৩ সালের নভেম্বরে দায়ের হয়। দুটি মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এর মধ্যে ২০২৩ সালের মামলায় তিনি পরে অব্যাহতি পেয়েছেন। 
মাদক মামলার আসামি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঙ্গে হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্যও পাওয়া যায়নি।

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর