শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৫৮ পিএম, ২০২৬-০২-১১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশের ন্যায় চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম বিতরণের কাজ সম্পন্ন করেছে। একই সঙ্গে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন পরিচালনায় মাঠে থাকছেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে র্যাবের ১৬ জন, বিজিবির ৫ প্লাটুন (প্রায় ১০০ জন), সেনাবাহিনীর ১৫০ জন, ব্যাটালিয়ন আনসারের ২০ জন এবং মোট ৪০৩ জন পুলিশ সদস্য। ফটিকছড়ি ও ভূজপুর - দুটি থানায় মোট পাঁচটি স্ট্রাইক টিম কাজ করবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। প্রত্যেক ভোটকেন্দ্রে দুইজন পুলিশ ও তিনজন সশস্ত্র আনসার দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত একজনসহ মোট তিনজন পুলিশ মোতায়েন থাকবে। আনসার সদস্য মোতায়েন করা হয়েছে মোট ১ হাজার ৮৪০ জন, এর মধ্যে অস্ত্রধারী ৪২০ জন। আনসার ভিডিপি পুরুষ ৮৪০ জন ও নারী ৫৬০ জন দায়িত্বে থাকবেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফটিকছড়ি আসনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ১৯৭ জন, নারী ২ লাখ ২৯ হাজার ২৬৭ জন এবং হিজড়া ভোটার একজন। দুটি পৌরসভা ও ১৮ ইউনিয়নের ১৪০টি ভোটকেন্দ্রে মোট ৯০০টি বুথে ভোটগ্রহণ হবে—এর মধ্যে ৮২২টি স্থায়ী ও ৭৮টি অস্থায়ী। ভোট পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে ১৪০ জন প্রিজাইডিং অফিসার, ৯০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৮০০ জন পোলিং অফিসার। সব কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উপজেলা প্রাঙ্গণ থেকে স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচন সামগ্রী ইতোমধ্যে সব কেন্দ্রে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রায় ১০০টি কেন্দ্র উপজেলা কার্যালয় থেকে মনিটরের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হবে। দুর্গম এলাকাগুলোকে আলাদাভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে। সেখানে সিসি ক্যামেরা, ফ্লাড লাইট ও গ্রাম পুলিশের জন্য উন্নতমানের সার্চলাইটের ব্যবস্থাও করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও দুর্গম কেন্দ্রগুলোতে অতিরিক্ত ১০ জন করে সেনাসদস্য মোতায়েন করা হয়েছে এবং পার্শ্ববর্তী এলাকা থেকেও সেনাবাহিনীর বিশেষ টিম কাজ করবে। তিনি আরও বলেন, সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঐক্যমতের ভিত্তিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি আশা করি, ফটিকছড়িতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে। উল্লেখ্য, এবার এই আসনে বিএনপি–জামায়াতসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- বিএনপির সরওয়ার আলমগীর (ধানের শীষ), জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নুরুল আমিন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (একতারা), গণঅধিকার পরিষদের রবিউল হাসান তানজিম (ট্রাক), জনতা পার্টির গোলাম নওশের আলী (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলফিকার আলী মান্নান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির করিম (ফুটবল) ও জিন্নাত আরা (হরিণ)।
ঢাকা অফিস : : জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কব...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খ...বিস্তারিত
সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা (১৭) নামের সরকারি কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে ভালো ফলাফল করলেও চট্টগ্রামে ভরাডুবি হয়েছে।...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামে আরও একটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited