শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৫:২৮ পিএম, ২০২৬-০৯-১৯
চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টম্বের) জেলা রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১১৩ জন, পূর্ববর্তী মামলায় ৮৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৮ জন, পরোয়ানামূলে ১২৬ জন ও সাজা পরোয়ানামূলে ১৫ জন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন মাদক বহনকারী ও ৫১ জন মাদক সেবনকারী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৬২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদকবিরোধী অভিযানে মোট ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ৪ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ কেজি ৫৪৭ গ্রাম গাঁজা, ৩৬২ লিটার চোলাইমদ, আট বোতল বিদেশি মদ, ১৫ বোতল স্কাফ সিরাপ ও ১৭২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানায়, জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের দূর্গম পাহাড়ে প্রযুক্তিনির্ভর সুপেয় পানিতে স্বস্তি ফিরেছে লক্ষাধিক মানুষের। এ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে. এম. আলী হাসান চট্টগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থার নামে চলছে নানা অনিয়ম ও লুটপাট—এমন অভিযোগ উঠ...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited