শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৪:২৮ পিএম, ২০২৬-১১-০২
সাতকানিয়ায় পুলিশের টহল গাড়ি ভাঙচুর ও এক কনস্টেবলের অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পূর্ব নলুয়া এলাকার রুস্তম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব নলুয়া রুস্তম পাড়া এলাকার ফরহাদ হোসেন মাফি (১৯), মো. রিফাত (১৬) ও মামুনুর রশিদ (২০)।
পুলিশ জানিয়েছে, গত ২৩ অক্টোবর সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় সাতকানিয়া থানা পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি কর্তব্যরত এক কনস্টেবলের শটগান ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, পুলিশের গাড়ি ভাঙচুর ও শটগান ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সজিব উদ্দিন নামের এক যুবক নিহত হয়à...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে মুচড়ে গেছে। এতে গাড়ির চালক à...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী চট্টগ্রাম জেলার হাটহাজারী সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন কà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব ইবাদতখানা মসজিদ পেতে যাচ্ছেন চট্টগ্রামের ফটিকছ...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : মিয়ানমার সীমান্ত দিয়ে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন পথ ব্যবহার করে বাংলাদেশে ঢুকছে ইয়াবা ও ক্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited