চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে সড়ক অবরোধ

এম মুনির চৌধুরী রানা, বেয়ালখালী    |    ০৫:৩৪ পিএম, ২০২৫-০৫-০৫

বোয়ালখালীতে রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় সুন্নি জনতা। হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে আজ সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গোমদণ্ডী ফুলতল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে আরাকান সড়কে ব্যারিকেড তৈরি করে। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তিন ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি। 

বিক্ষোভকারীরা এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? ‘প্রশাসন জবাব দে, নইলে গদি ছেড়ে দে’, ‘আউলিয়াদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’, ‘শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এমন নানা স্লোগান দিতে থাকেন। উপজেলা ছাত্রসেনা নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ পালিত হয়েছে এবং এতে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। কর্মসূচি শেষে ফুলতল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদর প্রদক্ষিণ করে। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘ভয়ংকর রূপ নিচ্ছে মব ভায়োলেন্স। নিরীহ আলেমদের সরলতার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে।’ 

তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় নিরব ভূমিকা পালন করছে এবং প্রশ্ন তোলেন—’তারা কাদের আশ্রয়ে অপরাধীদের রক্ষা করছে?’ সমাবেশে আরও বলা হয়, ‘যদি দ্রুত বিচার না হয়, তাহলে আবারো রাজপথে নামবে দেশের শান্তিকামী মানুষ। ৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটতে বেশি সময় লাগবে না।

সমাবেশে বক্তব্য দেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সেক্রেটারি আখতার হোসেন তালুকদার, এস এম জসিম উদ্দিন, সোহাইল আজাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি আরিফুল ইসলাম, উপজেলার নঈম উদ্দিন, মামুন উদ্দিন মেম্বার, আবু তৈয়ব তাহেরী রোকন প্রমুখ।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর