চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

‘হ্যাঁ’ ভোটের পক্ষে খুলশী থানা জামায়াতের গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি    |    ০৫:০০ পিএম, ২০২৬-০১-১৮

‘হ্যাঁ’ ভোটের পক্ষে খুলশী থানা জামায়াতের গণসংযোগ

খুলশী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বাদে এশা চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে গণসংযোগ সপ্তাহ উপলক্ষে খুলশীর ইস্পাহানি মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই সনদ প্রতিষ্ঠা করতেই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। এ সনদ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এ লক্ষ্য বাস্তবায়নে সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো একটি গণতান্ত্রিক অধিকার। তাই বিভ্রান্তি ও অপপ্রচারের ঊর্ধ্বে উঠে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সর্বস্তরের মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও ১০ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ। বক্তব্য দেন খুলশী থানা সেক্রেটারী আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, ব্যবসায়ী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুল হুদা, লালখান বাজার ওয়ার্ড আমীর আবু রাশেদ, ১৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আনোয়ারুল করিম প্রমুখ। কর্মসূচিতে পথচারী ও এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের আহ্বান জানানো হয়।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর