শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:১০ পিএম, ২০২৫-১০-২২
রাঙামাটির দুর্গম বরকল উপজেলার এরাবুনিয়ায় এক বিরল ঘটনার জন্ম দিয়েছে একটি বিশাল অজগর সাপ। বুধবার (২২ অক্টোবর) সকালে ওই এলাকার এক কৃষকের ছাগল গিলে ফেলেছে অজগরটি—এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এরাবুনিয়া ৫নং ওয়ার্ডের কৃষক মো. রুমি সকালে তার একটি ছাগল খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর তিনি জঙ্গলের ভেতর দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর সাপ, যার পেট অস্বাভাবিকভাবে ফুলে ছিল।
প্রথমে ভয় পেলেও পরে স্থানীয়দের সহায়তায় সাহসিকতার সঙ্গে রুমি সাপটিকে ঘেরাও করে নিরাপদে বন্দী করেন। তখনই ধারণা করা হয়, অজগরটি তার হারিয়ে যাওয়া ছাগলটিকেই গিলে ফেলেছে।
ঘটনার খবর পেয়ে ১২ বিজিবি এরাবুনিয়া ক্যাম্পের কমান্ডার মো. নাজিম উদ্দিন এবং বন বিভাগের কর্মকর্তা মো. আকবর আলী ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিজেদের হেফাজতে নেন। উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার মো. জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। পরে আনুষ্ঠানিকভাবে অজগরটিকে বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়।
বন কর্মকর্তা মো. আকবর আলী জানান, “অজগর সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। সেটিকে পর্যবেক্ষণের পর পাহাড়ি বনে পুনরায় অবমুক্ত করা হবে।”
স্থানীয়রা জানান, এরাবুনিয়া পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে বড় অজগর দেখা গেলেও গৃহপালিত প্রাণী গিলে ফেলার ঘটনা এই প্রথম ঘটল। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, এটি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ার ফলাফল।
এদিকে বন বিভাগের দ্রুত পদক্ষেপে অজগরটি বাঁচানো সম্ভব হওয়ায় স্থানীয়রা তাদের প্রশংসা করেছেন। তারা বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited