শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:০২ পিএম, ২০২৪-০৯-১০
ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীর আল-মাওয়াসি মানবিক করিডোর অঞ্চলে মঙ্গলবার ভোরে ইসরাইলি হামলায় ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে তারা ওই এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আজ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর এএফপি’কে বলেন, সেখানে হামলার পর ‘শহিদ ৪০ এবং আহত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মুগাইর আরও বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা নিখোঁজ ১৫ জনকে উদ্ধারে এখনো কাজ করছে।’ বেসামরিক প্রতিরক্ষা সূত্র পৃথকভাবে জানিয়েছে, সেখানে হামলায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘মাওয়াসি খান ইউনিস হত্যাকান্ডে অনেক পরিবার পুরোপুরিভাবে মাটির নিচে চাপা পড়ে আছে।’
মঙ্গলবার ভোরে ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘খান ইউনিসের মানবিক করিডোর এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।’
গাজা উপত্যকার বিভিন্ন সংগঠন ইসরাইল রাষ্ট্রের এবং আইডিএফ সৈন্যের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে ধারাবাহিকভাবে মানবিক করিডোর এলাকাসহ বেসামরিক এবং মানবিক অবকাঠামোর অপব্যবহার করে আসছে।
এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বলেছে, হামলার স্থানে তাদের যোদ্ধারা উপস্থিত ছিল বলে দাবি করা ‘একটি নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।’
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited