শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:২৪ পিএম, ২০২৬-০৯-২৪
বন্দরনগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা লালদীঘিতে আন্তর্জাতিক মানের ফ্ল্যাগশিপ কমার্শিয়াল মেগা-প্রজেক্ট ‘জে এম হেরিটেজ মল’ নিয়ে এসেছে উইকন প্রপার্টিজ লিমিটেড। প্রকল্পটির আনুষ্ঠানিক গ্র্যান্ড লঞ্চ উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘উইকন রিটেইল ও ফ্ল্যাগশিপ শোরুম বিক্রয় উৎসব’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে উৎসব উদ্বোধন করা হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রখ্যাত অভিনেতা ও উইকন প্রপার্টিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারিক আনাম খানের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ তৈরি করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক স্থাপত্য, স্টেট-অব-দ্য-আর্ট অ্যামেনিটিজ এবং বহুমুখী ব্যবসায়িক সুযোগের সমন্বয়ে জে এম হেরিটেজ মল চট্টগ্রামের ব্যবসা ও বিনিয়োগ খাতে নতুন মাত্রা যোগ করতে পারে। ঐতিহ্যবাহী একটি বাণিজ্যিক এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসাকে একই ছাদের নিচে নিয়ে আসার ফলে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। উইকন ও পিটুপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী বলেন, ‘খাতুনগঞ্জ, টেরিবাজার, কোতোয়ালী ও লালদীঘিকে ঘিরে গড়ে ওঠা চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়িক বলয়কে আরও শক্তিশালী করবে জে এম হেরিটেজ মল। এটি শুধু একটি শপিং কমপ্লেক্স নয়, পুরো এলাকার ব্যবসা-বাণিজ্যের নতুন কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি’। দক্ষিণ চট্টগ্রামে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সুপার মলের দীর্ঘদিনের চাহিদার কথা তুলে ধরে উইকন ও পিটুপি’র পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার বলেন, ‘সিটিজেন এভিনিউ মল’ এ অঞ্চলের মানুষের জন্য আধুনিক বাণিজ্যিক অভিজ্ঞতার নতুন দ্বার খুলবে। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রামে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সুপরিসর বাণিজ্যিক কেন্দ্রের যে প্রয়োজন ছিল, তা পূরণে মলটি ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন পিটুপির চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, উইকন জেএম হেরিটেজ মলের ভূমি মালিক শাহজাহান মোল্লা, মোহাম্মদ শাহ-ই-এমরান মোল্লা, মোহাম্মদ তাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা, হযরত শাহ আমানত (রহ.) মাজার শরিফের মতোয়াল্লি শাহজাদা শরফুদ্দিন মো. শওকত আলী খান প্রমুখ। আয়োজকরা জানান, মেলায় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিশেষ অফারও ঘোষণা করেছে উইকন প্রপার্টিজ। ‘একটি দোকান কিনলে আরেকটি দোকান পাওয়ার সুযোগ’-এই অফারের আওতায় জে এম হেরিটেজ মলে একটি কমার্শিয়াল স্পেস কিনলে লোহাগাড়ার আমিরাবাদে একই প্রতিষ্ঠানের মালিকানাধীন ‘সিটিজেন এভিনিউ মল’-এ আরও একটি দোকান পাওয়ার সুযোগ থাকছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। এই সময় আগ্রহীরা উইকন প্রপার্টিজের সেলস কনসালট্যান্টদের সঙ্গে সরাসরি আলোচনা করে নিজেদের ব্যবসার ধরন ও বিনিয়োগ সক্ষমতা অনুযায়ী বিভিন্ন কমার্শিয়াল স্পেস, মূল্য ও পেমেন্ট প্ল্যান সম্পর্কে তথ্য জেনে নিতে পারবেন। এরই মধ্যে মেলার প্রথম দিনে কয়েকজন মেলায় সরাসরি দোকান বুকিংও দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি দর জ্বালানি তেলে...বিস্তারিত
মুনীর চৌধুরী : : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের মেরিনাররা ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কে ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল উচ্ছেদ করেছে চট্টগ্রাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়à§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নিয়মিত মাসিক সভা ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited