চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সংক্রামক রোগের সমন্বিত চিকিৎসার ক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন অপরিহার্য

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেমিনারে বক্তারা 

খবর বিজ্ঞপ্তি    |    ০৮:২০ পিএম, ২০২৫-১০-২৯

সংক্রামক রোগের সমন্বিত চিকিৎসার ক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন অপরিহার্য

ইন্টারনাল মেডিসিন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের উদ্যোগে ‘চিকিৎসার ভিত্তি হিসাবে অভ্যন্তরীন মেডিসিন সম্পর্কিত বৈজ্ঞানিক সেমিনার’ গতকাল ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ একরাম হোসেনের সভাপতিত্বে এবং মেডিসিন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. এইচ.এম হামিদুল্লাহ মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র কন্সাল্ট্যান্ট (মেডিসিন) ডা. এ.এস.এম লুৎফুল কবির শিমুল, ইএনটি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোঃ আবুল বশর। সেমিনারে বৈজ্ঞানিক নিবন্ধ পাঠ করেন হাসপাতালের সহকারী রেজিস্টার (মেডিসিন) ডা. নাজমুস সালেহ ও ডা. এ.এইচ.এম তারেকুল মজিদ। বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুরুল আবছার বিন মহসীন ও কর্মকর্তা বিজন বিকাশ লোধ। হাসúাতালের মেডিসিন বিভাগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসারবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন। শুরুতে কেক কেটে ইন্টারনাল মেডিসিন দিবসের উদ্বোধন করেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ একরাম হোসেন।
সেমিনারে বক্তারা বলেন, কোভিড, চিকুনগুনিয়া ও ডেঙ্গুসহ সকল সংক্রামক রোগ, ডায়াবেটিস, হৃদরোগ, লিভার ও পরিপাকতন্ত্র রোগ, বাত রোগও কিডনি রোগসহ সকল রোগের সমন্বিত চিকিৎসার ক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন অপরিহার্য।
রোগী প্রথমে যে কোন সমস্যা নিয়ে ইন্টার্নাল মেডিসিন বিশেষজ্ঞকে দেখালে তার রোগ দ্রত নিরুপণ করা সম্ভব হয়। ইন্টার্নাল মেডিসিন চিকিৎসক প্রয়োজনবোধে রোগীকে অন্য বিভাগের চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য বলবেন। যে কোনজটিল রোগীর চিকিৎসার টিমে ইন্টার্নাল মেডিসিন বিশেষজ্ঞ মুখ্য সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করে থাকেন।
সেমিনারে বক্তারা ইন্টার্নাল মেডিসিন বিষয়ের বিভিন্ন দিক যেমন সমন্বিত রোগ ব্যবস্থাপনা, রেফারেল সিস্টেম, জটিল রোগীর চিকিৎসায় ইন্টার্নিস্টের ভূমিকা, ডেঙ্গু, কোভিড ইত্যাদিতে মেডিসিন বিভাগের অনন্য ভূমিকা নিয়ে আলোচনা করেন। এমবিবিএস এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও একাডেমিক দায়িত্বও ইন্টার্নিস্টগণ পালন করেন। চট্টগ্রামে কোভিড, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মহামারী মোকাবেলায় ইন্টার্নিস্টগণ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সেমিনাওে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ একরাম হোসেন বলেন, কোভিড মহামারির সময় জেনারেল হাসúাতালের মেডিসিন বিভাগ এবং অন্যান্য বিভাগসমুহ মিলে রোগীদের যেই চিকিৎসা সেবা প্রদান করেছেন তা অবিস্মরণীয়। বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসা-সেবায় টিম জেনারেল হাসপাতাল আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই হাসúাতাল সুনামের সাথে সমন্বিত চিকিৎসা সেবা প্রদান করে যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। 
উল্লেখ্য যে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে ইন্টারনাল মেডিসিন দিবস। বাংলাদেশেও সকল মেডিকেল কলেজ ও হাসúাতালে এই দিবসটি উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসúাতালেও একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।###
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর