চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন ২ মামলা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৫২ পিএম, ২০২১-০৩-০৩

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন ২ মামলা

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে নতুন আরও দু’টি অভিযোগ আনা হয়েছে। এগুলোর মধ্যে সংবিধান লঙ্ঘনের অভিযোগও রয়েছে যার শাস্তি হিসেবে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। উইন মিন্টের আইনজীবী খিন মং জ বুধবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

এর আগে উইন মিন্টের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারির বিধিনিষেধ ভঙ্গের অভিযোগও এনেছে সামরিক জান্তা সরকার। গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের কয়েক ঘণ্টা আগে এনএলডি’র শীর্ষ নেতা অং সান সু চির সঙ্গে উইন মিন্টকেও গ্রেফতার করা হয়। মিন্টের বিরুদ্ধে বিচার কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে তা এখনো জানা যায়নি বলে জানান তার আইনজীবী।

অভ্যুত্থানের কয়েক দিন পর থেকেই সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে মিয়ানমারের সাধারণ জনতা। ধীরে ধীরে এই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। সরকারি কর্মচারী, চিকিৎসক, শ্রমিক, শিক্ষকসহ সর্বস্তরের পেশাজীবীরা কাজে ইস্তফা দিয়ে এই বিক্ষোভে অংশ নিচ্ছেন।

তবে সেনাশাসিত সরকার বিক্ষোভ কঠোরভাবে দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে বিক্ষোভে গুলি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। রোববার ছিল দেশটিতে সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এদিন ১৮ জন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত ২১ জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

মঙ্গলবার অভ্যুথানবিরোধী বিক্ষোভকারীদের ওপর আবারও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে ২০ জন আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর