শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৬:০৬ পিএম, ২০২৬-০১-০৭
এলপিজি গ্যাস নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
৬ জানুয়ারি মঙ্গলবার, বিকালে উপজেলার বেঙ্গুরা বাজারে পরিচালিত এ অভিযানে গ্যাস সিলিন্ডার ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কি না তা তদারকি করা হয়।
অভিযানকালে অধিকাংশ দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়নি।
তবে যেসব ব্যবসায়ী বেশি দামে ক্রয়কৃত সিলিন্ডার বিক্রি করছেন না, তাদের সেই সিলিন্ডার ডিলারের কাছে ফেরত দেওয়ার নির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
অভিযান পরিচালনা করেন কানিজ ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় অভিযানে সহযোগিতা করে বোয়ালখালী থানা পুলিশ।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited