শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:০০ পিএম, ২০২১-১১-২৭
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ মরক্কো সফরে গেছেন এবং রাবাতের সঙ্গে একটি নিরাপত্তা ও সামরিক চুক্তি সই করেছেন। এর বিরুদ্ধে ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন। তারা বলছে এই চুক্তি এবং ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা। গতবছর ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, সুদান এবং মরক্কো সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সই করে। এরপর ইসরাইলের কোনো মন্ত্রী এই প্রথম রাবাত সফর করছেন। এরই অংশ হিসেবে দুই পক্ষ নিরাপত্তা ও সামরিক চুক্তি সই করল।
এর প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিরা বলছেন, ইসরাইলের সঙ্গে এ ধরনের সম্পর্ক চুক্তি করার ফলে ইহুদিবাদী শক্তি এ অঞ্চলে বর্বর হত্যা ও অপরাধজ্ঞ চালানোর সবুজ সঙ্কেত পাবে। এ ধরনের চুক্তি ও সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে আরববিশ্বের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ফিলিস্তিনি নেতারা। এদিকে, ইসরাইলি মন্ত্রী বেনি গান্তজের মরক্কো সফরের প্রতিবাদ জানিয়েছেন দেশটির সাধারণ জনগণ। গতকাল রাজধানী রাবাতে তারা বিক্ষোভ মিছিল বের করেন।
পার্সটুডে
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited