চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙ্গামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৮:৩১ পিএম, ২০২৫-০৯-০১

রাঙ্গামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামীর জাতীয় নির্বাচনে সকল ষড়যন্ত্র প্রতিহতের প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ।

সোমবার (১ সেপ্টেম্বর-২০২৫) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান। রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুবদলের সভাপতি মো. নুরুন্নবী, ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সম্পাদক আলী আকবর সুমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা এসময় বর্তমান সরকারের সমালোচনা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত দলটি দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পাহাড়ি নারীরা বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরে র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ জানান, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে রাঙ্গামাটির পাহাড়ি-বাঙ্গালি জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকবে।
 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর