চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সাফজয়ি রাঙামাটির তিন কৃতি নারী ফুটবলারকে জমকালো আয়োজনে সংবর্ধনা

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:৪৯ পিএম, ২০২৪-১১-২৩

সাফজয়ি রাঙামাটির তিন কৃতি নারী ফুটবলারকে জমকালো আয়োজনে সংবর্ধনা

পরপর দু,বার সাফ জয় করে দেশের সুনাম সমৃদ্ধি করার পেছনে রূপনা, ঋতু কিংবা মনিকা চাকমার অবদান প্রশংসনীয়। তাদের সাফল্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে রাঙামাটি জেলার নামও ঝলমল করছে সমানতালে। তাদের এই সাফল্য গাঁথা গল্প এখন পাহাড়ি জেলা রাঙামাটির আনাচে কানাচে বিস্তৃত।
 
রাঙামাটির পরিচিতি এখন রূপনা, ঋতু বা মনিকার জেলা নামেই। দেশ ও দেশের বাইরের ক্রীড়াঙ্গনে প্রতিভার স্বাক্ষর রাখা এবং জেলার নাম উজ্জল করা তিন ফুটবলকন্যা রূপনা, ঋতু ও মনিকাকে শনিবার জাকঁঝমকপূর্ন আয়োজনে সংবর্ধনা দিয়েছে রাঙামাটিবাসী।
 
উইমেন'স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের মেধাবী এই তিন কন্যাকে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শনিবার রাঙামাটি মারী স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়।

কনিবার বেলা সাড়ে ১০টায় কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা যোগে রাঙামাটি শহর প্রদক্ষিন করে মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয়।
 
তিন কৃতি নারী ফুটবলারকে রাঙামাটি জেলা প্রশাসন,  রাঙামাটি  সেনা রিজিয়ন, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে  এক লক্ষ টাকা করে ও রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ অন্যন্যরা সন্মানার চেক ও ক্রেষ্ট তুলে দেন।  

পরে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ জেলা সর্বোস্থরের সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মান প্রদান করা হয়। এ ছাড়াও  ফিফার রেফারি ও রাঙামাটির কৃতী সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়।
 
গত ৩১ অক্টোবর নারী সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ফাইনালে মনিকা ও ঋতুপর্না চাকমা দুই গোলে করে এ অর্জনে বড় অবদান রাখেন। পাশাপাশি পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুন্যে সেরা খেলোয়াড় ঋতুপর্ণা ও রূপনা চাকমা সেরা গোলরক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। তারা তিনজনই রাঙামাটির মেয়ে এবং জাতীয় দলের হয়ে নিয়মিত ফুটবল খেলছেন।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর