চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম ও ফেনীতে র‍্যাবের পৃথক মাদকবিরোধী অভিযানে ৮৭৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব)    |    ০৭:৪২ পিএম, ২০২৪-১২-০৭

চট্টগ্রাম ও ফেনীতে র‍্যাবের পৃথক মাদকবিরোধী অভিযানে ৮৭৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম ও ফেনীতে র‍্যাবের পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৭৯০ পিস ইয়াবাসহ ০৪ জন'কে গ্রেফতার করে র‍্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস জব্দ করা হয়। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার হতে চট্টগ্রাম আসতেছে। এমন  তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার পটিয়া ওয়াই ক্রসিং এলাকার জামাল শাহ রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার সবুজবাগ থানার পটোয়ারী গলির মৃত জিন্নাত আলীর ছেলে মোঃ মিলন (৩০), ও অপরজন হলেন গোপালগঞ্জ জেলার কোটারিপাড়া থানার কুলপালা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে আব্দুল জলিল (৪৮)। পরে আসামিদের দেখানো ও শনাক্তমতে হাইচ মাইক্রোবাসের পিছনের ব্যাকডালার ভিতর বিশেষ কৌশলে রাখা ২৯টি পলিজিপার প্যাকেটে ৫৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।

অপরদিকে, র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু মাদকব্যবসায়ী একটি বাস যোগে কক্সবাজার হতে ঢাকার দিকে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাতে ফেনী মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর পুলিশ অফিসার্স মেস পাশের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সকাল-সন্ধ্যা নামীয় যাত্রীবাহি একটি বাস হতে দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ঢাকা সাভার থানার মোহাম্মদপুর বসিলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ ফিরোজ আহমদ (২৩) ও একই এলাকার রেডিও কলোনির মৃত আব্দুল কাদেরের মেয়ে মোছাঃ কাজল (১৯)। পরে তাদের ট্রাভেল ব্যাগ হতে বিশেষ কৌশলে রাখা ১৫টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট হতে ২৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‍্যাবের পৃথক দু'টি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৬ লক্ষ ৫০ হাজার টাকা।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের চট্টগ্রাম 'কে পৃথক দু'টি মাদকবিরোধী  অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দু'জনকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এবং অপর দু'জনকে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর