চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি, মার্কিনিদের ফেরার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:২৩ পিএম, ২০২২-০১-২৪

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি, মার্কিনিদের ফেরার নির্দেশ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি, মার্কিনিদের ফেরার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
যেকোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশঙ্কা পশ্চিমাদের। ফলে ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবার সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
 
এতে যুদ্ধের আশঙ্কা আরও প্রবল হলো।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র দাবি করছে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিয়েছে। তবে মস্কো আমেরিকার এই দাবি নাকচ করে দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক অথবা ব্যক্তিগত যানবাহনে করে ইউক্রেন ছাড়া উচিত। দূতাবাসের জন্য যেসব কর্মী খুব বেশি জরুরি নয় তাদেরও ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে সেখানকার মার্কিন দূতাবাসে ওপর মারাত্মক প্রভাব পড়বে। এ অবস্থায় কন্সুলার সার্ভিস অব্যাহত রাখা সম্ভব হবে না, এমনকি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশে পাঠানোর বিষয়টি কঠিন হয়ে পড়বে।  

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, মার্কিন দূতাবাসে কর্মরত লোকজনের সঙ্গে খুবই নিবিড়ভাবে যোগাযোগ রাখছে পররাষ্ট্র দপ্তর। তিনি বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করেই সেখানে লোকজন কমানো হবে।  

এর আগে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার সিদ্ধান্ত নিলে ‘রক্তাক্ত গণহত্যা’ হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাশিয়ানরাও কফিনে করে ফিরে যাবে।  

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমরা রাশিয়াকে এটা স্পষ্ট করে বলছি, ইউক্রেনে আগ্রাসন চালাতে পারবে না।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর