শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৫:৫২ পিএম, ২০২৫-১২-০২
ফটিকছড়িতে গাছের সঙ্গে হাত ও গলা বাঁধা অবস্থায় এক কিশোর অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাজিরহাট পৌরসভার উদালিয়া চা–বাগানের মদিনা টিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অটোরিকশা চালকের নাম মো. সোহেল মিয়া (১৭)। তিনি লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের মো. আলীর ছেলে। উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জৌতিষ চন্দ্র দেব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited