চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জনসমাগম না করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা অফিস :    |    ০৬:০৯ পিএম, ২০২১-০৪-০১

জনসমাগম না করার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় জনসমাগম না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে করোনা সংক্রমণ যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল, এবারও সেভাবে নিয়ন্ত্রণ করতে হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনার সময় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম। আবার সারা বিশ্বে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এবার আমাদের দেশে হঠাৎ করে দ্রুত বেড়ে যাচ্ছে। আমরা আগেরবার নিয়ন্ত্রণ করেছিলাম। একেবারেই কমিয়ে এনেছিলাম। সবাই মনে করেছিল, করোনায় কিছুই হবে না। বিয়ের অনুষ্ঠানে যারাই গেছে, তারাই আক্রান্ত হয়েছে, পর্যটন এলাকায় যারাই ঘুরতে গেছে, তারাই আক্রান্ত হয়েছে। যেনো দাওয়াতে যাওয়াটাই বড় হয়ে গিয়েছিল। করোনা সংক্রমণ রোধে এর আগে যেভাবে নিয়ন্ত্রণ করেছি, সেভাবেই নিয়ন্ত্রণ করতে হবে। এরই মধ্যে কিছু নির্দেশনা দিয়েছি।

আমি সবাইকে অনুরোধ করবো, মার্কেটে যাওয়া, বেশি মানুষের সঙ্গে মেলামেশা, যত কম পারা যায়, তত ভালো। বাইরে গেলে, অফিসে গেলে, ঘরে গরম পানির ভাপ নেবেন। এটা করা বেশি কষ্ট না। ভাপ জীবানুটাকে দুর্বল করে ফেলবে, ওটাকে শেষ করে দেবে। বাইরে বের হওয়ার সময় নাকে সরিষার তেল নিতে পারেন। শুনতে হয়তো সেকেলে শোনাবে, কিন্তু উপকার আছে। আমি বাইরে বের হওয়ার সময় নাকে সরিষার তেল নিয়ে বের হই। বিয়ের অনুষ্ঠান ঘরোয়াভাবে করেন। জনসমাগম যাতে না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। বাইরে বের হলেই মাস্ক পড়তে হবে। নিজে হয়তো ভুগছেন না, কিন্তু যার সঙ্গে মিশছেন তাকে আক্রান্ত করছেন, যোগ করেন প্রধানমন্ত্রী।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর