শিরোনাম
চবি প্রতিনিধি : | ০৫:৪২ পিএম, ২০২২-০৪-১১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রোজা ও ঈদের ছুটি ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে। ২৪ দিনের এ ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকবে।
সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর, শবে কদর, মে দিবস ও রমজান উপলক্ষ্যে এসময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে ৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম চলছে। বন্ধের সময় আবাসিক হল খোলা থাকবে। এছাড়া বন্ধের শিডিউলে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল করবে। ছুটি শেষে আগামী ১১ মে থেকে ক্যাম্পাস খুলবে।
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানব...বিস্তারিত
মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited