চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের চান্দগাঁও ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতি: প্রশাসনের নজর কোথায়?

সহকারী কমিশনার, কানুনগো ও তহশিলদারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ !

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৬ পিএম, ২০২৫-০৮-১৮

চট্টগ্রামের চান্দগাঁও ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতি: প্রশাসনের নজর কোথায়?

ভূমি মালিকদের হয়রানি, দালাল ছাড়া ফাইল এগোয় না ! ভুক্তভোগীদের দাবি—দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি ও দালাল চক্রের অবসান!!

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সার্কেল ভূমি অফিস দীর্ঘদিন ধরেই অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগে আলোচনায়। সহকারী কমিশনার (ভূমি), কানুনগো ও তহশিলদারের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠলেও দৃশ্যমান কোনো প্রতিকার নেই। ফলে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ সেবা প্রার্থীরা।

হয়রানির শিকার সাধারণ মানুষ :

ভূমি অফিসে নামজারি, খতিয়ান সংশোধন, খাজনা পরিশোধসহ যেকোনো কাজে যেতে হয় অসংখ্য ধাপ পেরিয়ে। অভিযোগ রয়েছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীরা নানা অজুহাতে ফাইল ঝুলিয়ে রাখেন। পরে গোপনে অর্থ দাবি করা হয়। টাকা না দিলে ফাইল মাসের পর মাস আটকে যায়।

স্থানীয় ভূমি মালিক আব্দুল খালেক জানান, “একটি নামজারি করতে চাইলে অফিসে আমাকে দালালের মাধ্যমে যেতে বলা হয়। সরাসরি যোগাযোগ করলে নানা কাগজ ঘাটতি দেখিয়ে ফাইল ফেরত দেওয়া হয়। অথচ দালালের মাধ্যমে গেলে অল্প সময়েই কাজ হয়ে যায়।”

ভুক্তভোগীর দীর্ঘ ভোগান্তি :

চট্টগ্রামের মোহাম্মদ ইব্রাহিম (প্রকাশ সেলিম) অভিযোগ করেন, ১৬ বছর ধরে তার দুই গন্ডা জায়গার নামজারী ঝুলে আছে। আদালতের অনুকূলে দেওয়া নিষ্পত্তির পরও সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস আদেশটি “না বুঝতে পারার” কথা বলে নামজারী আটকে রাখেন।

তিনি বলেন, “আদালতের সীলমোহরকৃত আদেশ জমা দিয়েছি, আইনজীবীরাও বলেছেন বিষয়টি একেবারেই পরিষ্কার। তারপরও ভূমি অফিসের কর্মকর্তারা নানা অজুহাত দিচ্ছেন। দেখা করতে গেলে দিনের পর দিন অপেক্ষা করেও এসিল্যান্ডের সঙ্গে সাক্ষাৎ মেলেনা।”

ভুক্তভোগীর দাবি, নামজারী করতে গেলে দালালদের মাধ্যমে বড় অঙ্কের ঘুষ দিতে হয়। কারো কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা, আবার কারো কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়ার ঘটনা ঘটেছে। দালালদের হাত ধরে টেবিল টেবিলে ঘুষের অর্থ বণ্টন হয় বলেও অভিযোগ তার।

সহকারী কমিশনার (ভূমি) এর ভূমিকা নিয়ে প্রশ্ন?:

অভিযোগ রয়েছে, সহকারী কমিশনার (ভূমি) এর তত্ত্বাবধানেই দালাল ও অসাধু কর্মচারীরা সক্রিয় থাকে। সেবা প্রার্থীদের হয়রানি ও অবৈধ লেনদেনের বিষয়টি তাঁর অগোচরে থাকার সুযোগ নেই। তবুও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

কানুনগো ও তহশিলদারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ: ভূমি মালিকরা জানান, মাঠ পর্যায়ে কানুনগো ও তহশিলদাররা জমি পরিমাপ, সীমান্ত নির্ধারণ, খতিয়ান সংশোধন ইত্যাদি কাজে ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করেন। ঘুষ ছাড়া এসব কাজ এগোয় না। প্রকৃত মালিকেরা হয়রানির শিকার হলেও প্রভাবশালীরা সুবিধা নিচ্ছেন।

দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য:

চান্দগাঁও ভূমি অফিস ঘিরে একটি শক্তিশালী দালাল সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা অফিসের ভেতরে-বাইরে অবাধে ঘোরাফেরা করে এবং সাধারণ মানুষকে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে দেয় না। ফলে জনগণের প্রাপ্য সরকারি সেবাই তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

ভুক্তভোগীরা বলছেন, সরকারি সেবার জন্য ঘুষ দেওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। অথচ এটি জনগণের অধিকার। তারা দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দালাল চক্রের অবসান চেয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যে:

ভূমি অফিসের অনিয়ম নিয়ে সাংবাদিকরা কথা বলতে চাইলে দায়িত্বশীলরা মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। তবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজন হলে তদন্ত কমিটি গঠন করা হবে।

চট্টগ্রাম চান্দগাঁও সার্কেল ভূমি অফিসে প্রতিদিন হাজারো মানুষ বৈধ সেবা নিতে এলেও তারা দুর্নীতি ও হয়রানির চক্রে জড়িয়ে পড়ছেন। সরকারি উদ্যোগে যদি অনিয়ম দমন না করা হয়, তবে এ অবস্থা আরও ভয়াবহ হবে।

এ বিষয়ে চট্টগ্রাম চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কানুনগো মশিউর রহমান জানান, “দীর্ঘ ১৬ বছর ধরে নামজারী নিয়ে ভুক্তভোগীর অভিযোগ আমার তদন্তাধীন আছে। আমি খুব শিগগিরই তার প্রতিবেদন প্রকাশ করব।”
 

রিটেলেড নিউজ

সিআইডির ওসি পরিচয়ে সরকারি কর্মকর্তাদের ফোন, তদন্তের নামে চাঁদাদাবির অভিযোগ

সিআইডির ওসি পরিচয়ে সরকারি কর্মকর্তাদের ফোন, তদন্তের নামে চাঁদাদাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত


ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি সিআইপি মুজিবের বাসভবনে গুলিবর্ষণ

ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি সিআইপি মুজিবের বাসভবনে গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত


সাবেক কাউন্সিলর সুমন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

সাবেক কাউন্সিলর সুমন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত


 কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, আটক ১

 কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, আটক ১

কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত


রাঙামাটিতে সোনালী ব্যাংক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা

রাঙামাটিতে সোনালী ব্যাংক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত


ফেনী সীমান্তে বিজিবি'র বিশেষ অভিযানে গাঁজা ও ভারতীয় মালামাল জব্দ

ফেনী সীমান্তে বিজিবি'র বিশেষ অভিযানে গাঁজা ও ভারতীয় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর