শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৩:৩৯ পিএম, ২০২১-০৩-১৮
চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬হাজার পিচ ইয়াবা, মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃতরা হলো যথাক্রমে নারায়ণগঞ্জ কালিয়াকান্দি এলাকার জাকির হোসেনের পুত্র জহিরুল ইসলাম জসিম (২৪), জাফর আলীর পুত্র মফিজুল ইসলাম প্রকাশ মিঠু(২৭) ও মুন্সিগঞ্জ গজারিয়া বালুয়াকান্দি এলাকার সুলতান মিয়ার পুত্র রবিন মিয়া(২৪)।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ১৮মার্চ সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited