শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৬:২৮ পিএম, ২০২২-০৮-১০
ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী ও ভূমিহীন মিজানুর রহমান।
অভাবের সংসার চলে নিজের ১০ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে। যদিও সম্প্রতি মাথাগোঁজার ঠাঁই হয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণপ্রকল্পেরঅধীনে পাওয়া ঘরে। মিজান পেশা বদলাতে চাই এমন একটি খবর স্থানীয় তরুণ শিল্পোদ্যোক্তা ও জেএইচএম গ্রুপের ডিএমডি মেহেদী হাসান বিপ্লব এর দৃষ্টিগোচর হলে তিনি মিজানকে স্বাবলম্বী করতে খুলে দেন একটি কুলিং কর্ণার সাথে দেন একটি গরুর বাছুরও।
রবিবার (৭আগস্ট) বিকালে ইউনিয়নের নতুন বাজারে "স্বনির্ভর স্টোর" নামে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন মেহেদী হাসান বিপ্লব। এসময় তিনি বলেন, অরণ্য সাইফুল'র পেইজ বুক পেইজে মিজানের পেশা পরিবর্তন করতে চাই এমন একটি পোস্ট দেখে নিজের বিবেকের তাড়নায় আমার এই ক্ষুদ্র উদ্যোগ। আমিও একটা কন্যা সন্তানের পিতা। আমি চাই মিজানের মেয়ে তার বাবার একটা সম্মানজনক পরিচয়ে বাঁচুক। নয়তো বিবাহযোগ্য হলে ভিক্ষুকের মেয়ে বলে তুচ্ছতাচ্ছিল্যের শিকার হবে। এখন মিজান ভিক্ষুক নয়, মিজান সওদাগর৷ আশাকরি এলাকাবাসীর সহযোগিতায় মিজানের এই শুভযাত্রা সফল হবে। এছাড়া একই দিন দাঁতমারা ইউনিয়নের হত দরিদ্র আবুল কাশেমের চিকিৎসার দায়িত্ব নেন এই তরুণ শিল্পোদ্যোক্তা।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited