চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদমে যৌথ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খবর বিজ্ঞপ্তি    |    ০৬:২৮ পিএম, ২০২৫-১১-৩০

আলীকদমে যৌথ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখ রাতে বান্দরবান জেলার আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুইল্লামিয়া পাড়ায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলীকদম সেনা জোন।

গোয়েন্দা সূত্রে জানা যায়, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন এর ছোট ভাই রুহুল আমিন (৩৮) আনুমানিক ১০,০০০ পিস ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায়, আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির এর নেতৃত্বে গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ১০ ঘটিকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত অভিযানে রুহুল আমিনকে আনুমানিক ৪,০০০ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ১২,০০,০০০.০০ টাকা) সহ নিজ বাসার আঙ্গিনা থেকে গ্রেফতার করা হয়। এসময় মমতাজ উদ্দিন বাসায় উপস্থিত ছিলেন বলে জানা যায়, তবে আইন শৃংখলা বাহিনীর উপস্থিতি দেখে তিনি পালিয়ে যান।

পরবর্তীতে রুহুল আমিনকে ইয়াবাসহ আলীকদম থানায় হস্তান্তর করা হয়। পুলিশের তথ্যমতে জানা যায়, রুহুল আমিন ইতোপূর্বেও বিভিন্ন ধরণের মাদক ব্যবসা ও মানব পাচারের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

আটককৃত ব্যক্তি হলো, বান্দরবানের আলীকদম উপজেলার খুইল্লামিয়া পাড়া ২নং ওয়ার্ডের আব্দুর রহিমের পুত্র রহুল আমিন (৩৮)।

এলাকায় উক্ত বিষয়টি নিয়ে থমথমে পরিলক্ষিত বিরাজ করছে। এছাড়াও মমতাজ উদ্দিনের মত একজন সাংবাদিকের বাসা থেকে মাদক উদ্ধার এবং তার ছত্রছায়ায় তারই ছোট ভাই এধরণের অপরাধের সাথে জড়িত থাকায় বিষয়টি অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। 

এছাড়াও এলাকাবাসীর নিকট হতে জানা যায়, সাংবাদিক মমতাজ উদ্দিন একক ক্ষমতার বলে আধিপত্য বিস্তার করে যাচ্ছে। এলাকাবাসী এই ধরনের মাদক ও মানব পাচারকারীদের ব্যাপারে যৌথ বাহিনীকে আরো কঠোর ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছেন।

এ বিষয়ে মমতাজউদ্দিন বলেন, রুহুল আমার ছোট ভাই। তবে আমরা একান্নভুক্ত পরিবারের সদস্য নই। আমার পরিবার আলাদা। কোন অপরাধী আমার ভাই হলে আমিও কি অপরাধী হবো? বিষয়টি সুবিবেচনার দাবি রাখে।

আলীকদম জোন মাদক ও অস্ত্র চোরাচালানের ব্যাপারে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানীয় জনগণ মনে করেন, মাদক নির্মূলে আলীকদম সেনা জোনের এ ধরনের সফল অভিযান এলাকায় স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি করেছে। ভবিষ্যতেও এ ধরণের অপরাধের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসায় সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর