চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আলীকদম পাহাড়িদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার :    |    ০৮:৪৪ পিএম, ২০২৫-১২-২৩

আলীকদম পাহাড়িদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের আলীকদমে শুভ বড়দিন উপলক্ষে দুর্গম ও সুবিধাবঞ্চিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আলীকদম সেনা জোনের আওতাধীন ছোটবেতী চাকনাপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর নেতৃত্বে স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের মাঝে ৪০টি কম্বল এবং প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সহযোগিতার মাধ্যমে এলাকায় শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন আরও সুদৃঢ় হবে। তিনি বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনাও জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি, পাহাড়ি বাসিন্দা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণ জানান, এ ধরনের মানবিক সহায়তা স্থানীয় মানুষের মাঝে সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়েছে।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত

সর্বশেষ খবর