চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের নেতৃত্বে পরিবর্তন, নতুন অধিনায়ক নাঈম

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:২১ পিএম, ২০২২-০১-২৯

চট্টগ্রামের নেতৃত্বে পরিবর্তন, নতুন অধিনায়ক নাঈম

মিনিস্টার গ্রুপ ঢাকার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারের ধাক্কা সামলে ওঠার আগেই ফের মাঠে নামছে সিলেট সানরাইজার্স। আজ চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
তবে এই ম্যাচে মেহেদী হাসান মিরাজের জায়গায় চট্টগ্রামের নেতৃত্বে এসেছেন নাঈম ইসলাম।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ ম্যাচে শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যদিকে আচমকাই মেহেদি মিরাজকে সরিয়ে চট্টগ্রামের অধিনায়ক করা হয়েছে নাঈম ইসলামকে।

এবারের বিপিএলে মিরাজকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেভাবেই চলছিল সব। কিন্তু আজ সিলেটের বিপক্ষে টস করতে নামেন তার ডেপুটি নাঈম। কারণ হিসেবে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটির এক কর্মকর্তা জানিয়েছেন, মূলত মিরাজের পারফরম্যান্সের ওপর বাড়তি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর এই সিদ্ধান্ত এসেছে প্রধান কোচ পল নিক্সনের চাওয়াতেই। অবশ্য মিরাজকে অধিনায়ক বানানোর পেছনেও নিক্সনের হাত ছিল।

এদিকে নিক্সন বিপিএলের মাঝপথেই ফিরে যাচ্ছেন। লিচেস্টারশায়ারের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আগেই চুক্তিতে বিষয়টি যুক্ত করেছিলেন তিনি। তার অনুপস্থিতিতে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক অজি ফাস্ট বোলার ও চট্টগ্রামের বোলিং কোচ শট টেইট।

যাওয়ার আগে মিরাজের ওপর থেকে অধিনায়কত্বের বোঝা কমানোর জন্যই নাঈমকে দায়িত্ব দিতে বলেছেন নিক্সন।  যাওয়ার আগে নিক্সন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষকে বলে গেছেন যে, মিরাজ অধিনায়ক হিসেবে পরিণত নন। তাই তাকে সরিয়ে অন্য কাউকে এই দায়িত্বে আনা দরকার। নিক্সনের পরামর্শেই নাঈম ইসলামকে অধিনায়ক করা হয়েছে।

এই ম্যাচে চট্টগ্রাম তাদের একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশে এসেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। সিলেট খেলছে অপরিবর্তিত একাদশ নিয়েই।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস, উইল জ্যাকস, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, বেনি হাওয়েল, নাঈম ইসলাম (অধিনায়ক), শরীফুল ইসলাম, রেজাউর রহমান, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

সিলেট সানরাইজার্স: লেন্ডল সিমন্স, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, রবি বোপারা, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সোহাগ গাজী, আলাউদ্দিন বাবু, মুক্তার আলী, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম।

রিটেলেড নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : :  আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক...বিস্তারিত


১৯ বছরের রেকর্ড ভাঙলেন রিশাদ

১৯ বছরের রেকর্ড ভাঙলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক : : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নয়া রেকর্ড গড়লেন স্পিন অলরাউন্ডার রিশ...বিস্তারিত


শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি

শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি

স্পোর্টস ডেস্ক : : মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে হ্যাটট্রিক করেছেন ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল ম...বিস্তারিত


বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার হলেন রোনাল্ডো

বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার হলেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক : : বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে তালিকায় শীর্ষস্থান অর্জণ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই ত...বিস্তারিত


সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

স্পোর্টস ডেস্ক : : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন লিটন দাস।  এশিয়া কা...বিস্তারিত


ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা জন্য আত্মবিশ্বাসী টাইগাররা

ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা জন্য আত্মবিশ্বাসী টাইগাররা

স্পোর্টস ডেস্ক : : এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সহজ জয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর