শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৫:১৬ পিএম, ২০২৪-১২-০৭
নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের (এসএসই) উদ্যোগে "এসএসই লেকচার সিরিজ"-এর ১ম পর্ব গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে ক্লিনিক্যাল গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বিষয়ে বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) পোস্টডক্টরাল রিসার্চ ফেলো ড. আবুল কালাম মো. রাজীব হাসান। সভাপতিত্ব করেন সিআইইউর বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের সহযোগী অধ্যাপক এবং ডিন ড. রুবেল সেন গুপ্ত।
"ট্রান্সফর্মিং হেলথ আউটকাম: এ্যাপ্লিকেশন অফ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ক্লিনিক্যাল রিসার্চ" শিরোনামে অনুষ্ঠিত এই পর্বে ড. রাজীব হাসান "ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং" বা "এনএলপি" বিষয়ে তাঁর যুগান্তকারী কাজ নিয়ে আলোচনা করেন।
তিনি ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবহার করে বিশেষ করে প্রবীনদের মধ্যে কার্যকর স্বাস্থ্য তথ্য আহরণ এবং ঝুঁকি পূর্বাভাসের ক্ষেত্রে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।উদ্ভাবনী গবেষণায় আধুনিক ভাষার মডেল ব্যবহার করে ক্লিনিক্যাল টেক্সট্ প্রসেসিং এবং স্বাস্থ্য ইনফরম্যাটিক্সকে উন্নত করার উপরও তিনি জোর দেন।
এদিকে, অনুষ্ঠানের শুরুতে ড. রাজীব হাসানের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং বায়োমেডিক্যাল ইনফরম্যাটিক্সে তাঁর অর্জনের উপর বিস্তারিত তুলে ধরেন সিআইইউর প্রকৌশল অনুষদের প্রভাষক সামিয়া মুনতাহা।
ছাত্র, শিক্ষক ও গবেষকদের উপস্থিতিতে ভার্চুয়াল প্লাটফর্মেঅনুষ্ঠিত লেকচার সেশনটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited