শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:৫৯ পিএম, ২০২৬-১০-১৭
চট্টগ্রামের বোয়ালখালীতে একদিকে তীব্র বিদ্যুৎ সংকট ও নিয়মিত লোডশেডিংয়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ, অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দৈনিক শিডিউল অনুযায়ী লোডশেডিংয়ের কারণে যখন বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মানুষ দুর্ভোগে পড়ছেন, তখন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি বন্ধ দরজার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসছিল এসির ঠান্ডা বাতাস।
ঘটনাস্থলের একটি ছবিতে কক্ষটির দরজা বন্ধ দেখা যায়। অভিযোগ রয়েছে, দরজা বন্ধ থাকা অবস্থায় ভেতরে এসি চালু ছিল। তবে ওই সময় কক্ষের ভেতরে কেউ উপস্থিত ছিলেন কি না এবং এসি চালু থাকার পেছনে কী কারণ ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ওই কক্ষে প্রতিদিন রাত ১১টা পর্যন্ত দাবাড়ুরা অনুশীলন করেন। তবে অনুশীলন শেষে তাঁরাই এসি চালু রেখে গেছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই কক্ষে নিয়মিত দাবাড়ুরা অনুশীলন করেন। তবে কার্যালয় বন্ধ থাকা অবস্থায় এসি চালু ছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। বিষয়টি খতিয়ে দেখবেন বলেও তিনি প্রতিবেদককে জানান।
বিদ্যুৎ সংকটের সময়ে সরকারি দপ্তরে বিদ্যুতের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা কতটা জরুরি, তা নিয়ে সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে প্রয়োজন না থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতি চালু রাখা হচ্ছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জনস্বার্থে বিদ্যুতের অপচয় রোধ, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন নাগরিকেরা। তবে সংশ্লিষ্ট কক্ষে এসি চালু থাকার প্রকৃত কারণ এবং এ ঘটনায় বিদ্যুতের অপচয় হয়েছে কি না, তা কর্তৃপক্ষের তদন্ত ও ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষà§...বিস্তারিত
লামা প্রতিনিধি : : লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবিবান্দরবানের লামা...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আব্দুল নুর তুষার (২২) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন কর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘ ৭৬ বছর ধরে অসাম্প্রদায়িক চেতনায় দুর্গাপূজা আয়োজন করে আসছে সূর্যগিরি আশ্রম। সনাতন ধর্মাবলমà...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে সম্ভাব্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited