শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৪:০১ পিএম, ২০২০-১০-০৬
আসন্ন আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সর্বস্তরের মনোনীত মেম্বার প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক,রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোঃ মামুনুর রশিদ মামুন ভ্যানগাড়ি প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার-প্রচারনা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। মানুষের দ্বারে দ্বারে ভালবাসার প্রতীক নিয়ে ভোট আদায়ে কাজ করছেন। সাধারণ ভোটাররা ভ্যানগাড়ি প্রতীকে ভোট দিয়ে তাকেই নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।
৬অক্টোবর সকালে তিনি তার নির্বাচনী এলাকা খৈয়ারকুলসহ বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। মেম্বার প্রার্থী মামুনুর রশিদ মামুন প্রচারণার সময় মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন। প্রচার-প্রচারণা ও গণসংযোগ কালে গণজোয়ার সৃষ্ঠি হতে দেখা যাচ্ছে। তিনি তার নির্বাচিত এলাকায় ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। ব্যাপক সাড়া পাচ্ছেন। মেম্বার প্রার্থী, সমাজসেবক ও ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন জানান,আমি আপনাদের শাসক নয়,সেবক হতে কাজ করছি। আমি আপনাদের সেবা করতে চাই। ভালবাসা চাই,সমর্থন চাই,দোয়া চাই। তিনি আরও জানান,বিগত দিনে মানুষের ভালবাসা নিয়ে নিজেকে এলাকার উন্নয়নে ও মানুষের কল্যাণে কাজ করেছি। করোনাকালীন সময়ে এলাকার অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছি এবং নগদ অর্থও প্রদান করেছি ।
আপনি মামুন নির্বাচিত হবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, যেখানে প্রচারনায় যাচ্ছি ব্যাপক ভাবে মানুষের ভালবাসা পাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি। মানুষের ভালবাসা ও দোয়া নিয়ে আমাকে জনগন ভ্যানগাড়ি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। মেম্বার প্রার্থী মামুনুর রশিদ মামুন আমিরাবাদের ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited