শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:০৬ পিএম, ২০২২-০৫-২৫
এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতেই থাকার সিদ্ধান্ত জানিয়েছেন এই ফরাসি তারকা।
এবার গুঞ্জন তার ব্রাজিলিয়ান সতীর্থ নেইমারকে নিয়ে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা দাবি করেছে এই গ্রীষ্মে সঠিক দামের বিনিময়ে নেইমারকে ছাড়তে চায় পিএসজি।
নেইমারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। আর্থিক বনিবনা হয়েগেলে আবারও বার্সেলোনার জার্সিতে দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে রাখতে বেশ মোটা অঙ্কের টাকাই খরচ করতে হচ্ছে পিএসজিকে। ফলে ক্লাবের আর্থিক ভারসাম্য বজায় রাখতে নেইমারকে ছাড়তে আগ্রহী তারা।
নেইমারও বার্সেলোনা ছেড়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ছায়া থেকে নিজেকে বের করে সকলের সামনে মেলে ধরতে। তবে প্যারিসে নিজেকে ঠিক সেভাবে মেলে ধরতে পারছেন না এই ব্রাজিলিয়ান। সব কিছু মিলিয়ে নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন বিশ্বস্ততা পেয়েছে সকলের কাছেই।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited