চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে গৃহবধূ নেহার মৃত্যু

‘মা, আমাকে আজকে মেরে ফেলবে’ মৃত্যুর আগে ভয়েস বার্তা, স্বামীসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি পরিবারের

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৬:২৫ পিএম, ২০২৬-০৯-০৬

ফটিকছড়িতে গৃহবধূ নেহার মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূ সামিয়া হাকিম নেহার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী মারুফ পারভেজসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার। পরিবারের দাবি, নেহার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়িতে নিহতের গ্রামের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নেহার মা শারমীর আকতার রুপা। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের জেঠাতো ভাই লাভলু।
লিখিত বক্তব্যেনিহতের মা বলেন, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যার পর নেহা তাঁকে ফোন করে বিমর্ষ অবস্থায় থাকার কথা জানান। পরে রাতে নেহার পাঠানো একটি ভয়েস বার্তায় কান্নাজড়িত কণ্ঠে ‘মা, আমাকে আজকে মেরে ফেলবে’ বলে জানান তিনি। এ কথা শুনে পরিবারের সদস্যরা নেহার শ্বশুরবাড়িতে ছুটে যান। পরে নেহাকে নাজিরহাট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, নেহাকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানানো হলেও ঘটনাস্থলে আত্মহত্যার বিষয়ে স্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। তাঁর গলা ও থুতনির নিচে লালচে ক্ষত এবং গলায় নখের আঁচড়ের দাগ ছিল বলেও দাবি করেন পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে নেহার মা আরও অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়াকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। বিয়ের সময় প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হলেও পরবর্তীতে ওয়াশিং মেশিন ও টাকা দাবি করা হয়। স্বামীর ব্যবসার জন্য দুই লাখ টাকা দেওয়ার পর তা নিয়ে বিরোধের জেরে নেহার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া নেহার স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল এবং এ নিয়ে প্রতিবাদ করায় নেহাকে মারধর করা হতো বলেও অভিযোগ করা হয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মৃত্যুর আগে নেহা যে ভয়েস বার্তা পাঠিয়েছিলেন এবং একটি চিরকুট লিখে গিয়েছিলেন, সেগুলোতে তাঁর ওপর কথিত নির্যাতনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। পরিবারের দাবি, মৃত্যুর সময় নেহা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পরিবারের ভাষ্য, নেহার মৃত্যুর পর তাঁর স্বামী মারুফ পারভেজ ঘটনাস্থল থেকে চলে যান এবং এখনো তাঁকে গ্রেপ্তার করা হয়নি।
এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। তবে পরিবারের দাবি, মামলাটি শুধু আত্মহত্যায় প্ররোচনার বিষয় হিসেবে না দেখে হত্যাকা-ের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত করা হোক। একই সঙ্গে মারুফ পারভেজসহ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের মা শারমীর আকতার রুপা।
তবে নিহতের পরিবারের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর