শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:১৭ পিএম, ২০২৪-০৯-৩০
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের পুড়ে যাওয়া মরদেহ জাহাজে ঝুলছিল; সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত রয়েছেন।
নিহতরা হলেন, ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, বিএসসির ফোরম্যান নুরুল ইসলাম ও শ্রমিক মো. হারুন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতিতে’ এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের একাধিক টিম অগ্নিনির্বাপণে কাজ করে।
কেইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মামুন সিভয়েস২৪ বলেন, অধিক তাপের কারণে আজকে (৩০ সেপ্টেম্বর) সকালে বন্দরের ৯ নম্বর জেটিতে ক্রুড ওয়েলের একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের একাধিক টিম অগ্নিনির্বাপণে কাজ করে। আগুন নির্বাপনের পর আমরা উদ্ধার কাজ পরিচালনা করি। এতে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। জাহাজে আর কেউ ছিলো না বলে আমরা জেনেছি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited