শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:৫০ পিএম, ২০২৫-১১-১০
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদক সেবনের অপরাধে ৩ যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।একই সাথে প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার বোয়ালখালী পৌর সভার গোমদণ্ডী ফুলতল এলাকার এ অভিযান পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
দণ্ডপ্রাপ্তরা হলেন-বোয়ালখালী পৌর সদরের আবুল কালামের পুত্র মোহাম্মদ ওসামা বিন হোসাইন জিয়া (২২), বোয়ালখালী পৌর সদরের আবু সাঈদের পুত্র নাজমুল হাসান (১৯) এবং বোয়ালখালী পৌর সভার পশ্চিম গোমদণ্ডী এলাকার মৃত নুরুন্নবীর পুত্র মোহাম্মদ নায়েম উদ্দিন (২৫)।
বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্হ অবস্থায় জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে তাদের আটক করা হয়। এরপর অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করেন ও ভবিষ্যতে মাদক সেবন করবেন না মর্মে অঙ্গীকার করেন। দোষীদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯(১)এর গ ধারায় ২ জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম জেলা কার্যালয় ‘ঘ’ সার্কেলের উপপরিদৰ্শক একে এম আজাদ উদ্দিন বলেন, বোয়ালখালী পৌর সভার গোমদণ্ডী ফুলতল এলাকার থেকে ইয়াবা সেবন অবস্থায় তাদের আটক করা হয়। ওই সময় তাদের কাজ থেকে মাদকদ্রব্য সেবনের কিছু সরঞ্জাম জব্দ করা হয়। তিন জনকে আদালতে প্রেরণ করা হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited