শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:৫৫ পিএম, ২০২৬-০৪-২৮
রাঙামাটি পার্বত্য জেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আহসান তারেক। এ সময় বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) এ.এস.এম এমরান।
তিনি জানান, ২০২৫ সালে রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১১৮৩টি বিরোধ বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে সমাধান করা হয়েছে। এ সেবার মাধ্যমে ১৫৮৩ জন উপকারভোগী সহায়তা পেয়েছেন এবং মোট ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ২৯১ টাকা আদায় সম্ভব হয়েছে। এছাড়া ১২৫৬ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে এবং ৩৬২টি মামলায় সরকারি খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছে।
বক্তারা বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছে।
দিবসটি উপলক্ষে একটি লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর আইনগত তথ্য ও সেবা প্রদান করে। পাশাপাশি সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে ২০২৬ সালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মো. শফিউল আলম মিঞা ও অ্যাডভোকেট সুস্মিতা চাকমাকে সম্মাননা প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে মো. আহসান তারেক লিগ্যাল এইড কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited