চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ঋণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে আশা’র কার্যক্রমে উপকৃত লাখো মানুষ

খবর বিজ্ঞপ্তি    |    ০২:৫৭ পিএম, ২০২৫-১১-২৪

ঋণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে আশা’র কার্যক্রমে উপকৃত লাখো মানুষ

আশা-চট্টগ্রাম বিভাগ বর্তমানে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে চলতি অর্থবছরে ৩ লাখ ২৩ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করছে। এ খাতে মোট ঋণ স্থিতি রয়েছে ১ হাজার ৫৪৭ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) নগরের একটি হোটেলে আশা’র সার্বিক কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান আশা চট্টগ্রাম বিভাগের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো.সাইদুল ইসলাম চৌধুরী।
আশা’র চলমান কার্যক্রম নিয়ে মো. সাইদুল ইসলাম চৌধুরী বলেন, সদস্যদের বীমা দাবির বিপরীতে ৬৭০ জনকে মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া মৃত্যুবরণকারী সদস্যদের দাফন-কাফনে ৫ হাজার টাকা করে ৬৭০ জনকে মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। চিকিৎসা সহায়তা হিসেবে ১৭৬ জন সদস্যকে ৭ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি ৬৫ জনকে ৯ লাখ ৭৫ হাজার টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, শীত মৌসুমে জেলা প্রশাসকের মাধ্যমে ২ হাজার  ৪০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতি মাসে ৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে মোট ২ লাখ ৫২ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে। সরকার ঘোষিত বিভিন্ন দিবসে আশা’র প্রতিনিধিদের নিয়মিত অংশগ্রহণ এবং দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে আশা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও সভায় জানানো হয়।
শিক্ষা কার্যক্রমের চিত্র তুলে ধরে আশা'র চট্টগ্রাম জেলার শিক্ষা অফিসার মো.আরিফুল ইসলাম বলেন, আশা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ঝরে পড়া হ্রাস করার জন্য কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে শিক্ষা খাতে ৮৮০টি কেন্দ্রে ২৪ হাজার ১০৮ জন শিক্ষার্থী নিয়ে ‘আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কার্যক্রম’ পরিচালিত হচ্ছে। 
আশা'র স্বাস্থ্য কার্যক্রম নিয়ে আশা চট্টগ্রাম ফিজিওথেরাপি সেন্টারের ফিজিওথেরাপিস্ট ইশরাত জাহান ইভা বলেন, স্বাস্থ্যসেবার আওতায় ৫টি স্বাস্থ্যকেন্দ্রে ৪৭ হাজার ৬৩৬ জন রোগী সেবা গ্রহণ করেছেন। এছাড়া ২টি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ৭ হাজার ২৩৬ জন রোগী অপারেশন ছাড়াই হাঁটু, কোমর, ঘাড় ও হাতের ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস, ডিস্ক প্রলেপসহ বিভিন্ন জয়েন্ট সমস্যার চিকিৎসা গ্রহণ করেছেন।
আশা-চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ম্যানেজার এম এম নাফিজ মাহমুদের সভাপতিত্বে আশা-চট্টগ্রাম বিভাগের অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো.নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান, সহকারী পরিচালক মো.আবুল কাশেম ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর