চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশনে সতর্ক হতে হবে - বিধান ত্রিপুরা

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৮:৪৬ পিএম, ২০২৪-০৯-১৭

কক্সবাজার নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশনে সতর্ক হতে হবে - বিধান ত্রিপুরা

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে অর্জিত সফলতার পথ ধরে এখন রাষ্ট্র সংস্কার চলছে। যে কোন বিপ্লবের পর ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়। এর সুফল পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, কক্সবাজার হচ্ছে সারা বাংলাদেশের ফোকাস। কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন শহর বানাতে টুরিষ্ট পুলিশ ভূমিকা রাখতে চায়। অতিতে কক্সবাজারের ভাবমর্যাদা ক্ষুন্ন হওয়ার মত কিছু সংবাদ প্রকাশ পেয়েছে। এখন থেকে তা যেনো না হয় সেজন্য টুরিস্ট পুলিশ আরও সক্রিয় এবং সতর্ক থাকবে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সৈকতের টুরিস্ট পুলিশ কার্যালয়ে এক মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা আরও বলেন, সকলের মতামতের ভিত্তিতে দেশে বিদেশে যেনো কক্সবাজারের ভাবমর্যাদা আরও বৃদ্ধি পায় সে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় বক্তারা বলেন, কক্সবাজারের পর্যটন ও পর্যটকদের নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন নিয়ে ট্যুরিস্ট পুলিশের আরও আন্তরিক ও সতর্ক হওয়া দরকার। পাশাপাশি  বিভিন্ন সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগে মাধ্যমে পর্যটন বিষয়ে সংবাদ পরিবেশন ও লেখালেখির বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানানো হয়।

সৈকতে আওয়ামী দুঃশাসনের সময় দখলদারদের অবিলম্বে উচ্ছেদ ও বীচ ম্যানেজমেন্ট কমিটির নামের চাঁদাবাজ কমিটি বাতিল ও পুঃনগঠনেরও দাবী জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার শাকিল আহমদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার, বিএনপি নেতা রফিকুল হুদা চৌধুরীসহ রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভিন্ন সংবাদ মিডিয়ার প্রতিনিধিগণ এবং পর্যটন সংশ্লিষ্টরা।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর