চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নগরীর আব্বাস পাড়া জামে মসজিদের বর্ধিত অংশের শুভ উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি    |    ১২:৫২ পিএম, ২০২২-০৯-১৩

 নগরীর আব্বাস পাড়া জামে মসজিদের বর্ধিত অংশের শুভ উদ্বোধন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলমের নিজস্ব অর্থায়নে ও 'আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট'র উদ্যোগে চলতি বছরের শুরুতে নগরির ২৬ নং ওয়ার্ড উত্তর হালিশহর আব্বাস পাড়া জামে মসজিদের বর্ধিত অংশের ফাউন্ডেশনসহ নিচতলার নির্মাণ কাজ শুরু হয়েছিল। সম্প্রতি মসজিদের সকল নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় গতকাল (১২ সেপ্টেমবর), বাদ আছর মসজিদর বর্ধিত অংশের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ  বলেন, 'মসজিদ আল্লাহর ঘর। আবার এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। ইসলাম ধর্মের এটি পবিত্র জায়গা। ধর্ম চর্চারও কেন্দ্রস্থান মসজিদ। পাশাপাশি এই পবিত্র ঘরের বর্ধিতাংশের নির্মাণের উদ্যোগ গ্রহণকারী চট্টগ্রামের সাবেক মেয়র এম. মনজুর আলম একজন ধর্মপ্রাণ ও মানবিক মানুষ। মানব সেবার এই মহৎ গুণটিকে দীর্ঘ তিন দশক ধরে ব্রত হিসেবে নিয়েছেন চট্টলার এই সাবেক মেয়র। তিনি চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মসজিদ-মাদ্রাসা, হেফজখানা, দাতব্য চিকিৎসালয় নির্মাণ ও পরিচালনাসহ গরিব অসহায়দের সাহায্য সহযোগিতায় যেভাবে কাজ করছেন এতে তিনি মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।'

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপ, 'আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন' ও 'আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট'র  পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর হালিশহর ২৬ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর লায়ন মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, অর্থ সম্পাদক মো. জহুরুল হক, সদস্য- সুলতান আলম, মো. মহসিন, ২৪ নং উত্তর আগ্রাদ ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক দুলাল, মোস্তফা হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজ সেবক মো. জসিম উদ্দন, মো. সাইফুল আলম চৌধুরী লিটু প্রমুখ। 

আব্বাস পাড়া সমাজ ও জামে মসজিদের পরিচালনা পর্ষদের সহযোগিতায় মসজিদের বর্ধিত অংশের নির্মাণ সামগ্রির ব্যয় বহন করেন চট্টগ্রামের সাবেক মেয়র এম. মনজুর আলমে।এদিকে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্বাস পাড়া জামে মসজিদের পেশে ইমাম হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান আল কাদেরী। 
 

রিটেলেড নিউজ

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর