চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটিয়ায় মাদ্রসা শিক্ষক সড়ক দূর্ঘটনায় নিহত

পটিয়া প্রতিনিধি :    |    ০১:৫৮ পিএম, ২০২০-০৯-২১

পটিয়ায় মাদ্রসা শিক্ষক সড়ক দূর্ঘটনায় নিহত

পটিয়া হযরত শাহ আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ (৫০) নামের শিক্ষক মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদের বাড়ি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া, হাকিম নগর, সোলতান সওদাগরের বাড়ি।
জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সিএনজি যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। পটিয়া বিসিক শিল্প নগরী নামক স্তানে গেলে একটি রিক্সাভ্যান হঠাৎ সিএনজির সামনে চলে আসলে সিএনজির চালক দ্রুত কড়া ভাবে ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কেই উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাদ্রাসা শিক্ষক। গাড়িতে থাকা অন্য ৪ জন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গাড়িতে থাকা আহত এক যাত্রী জানান, আমরা পটিয়া ডাক বাংলোর মোড় থেকে সিএনজিতে উঠি, গাড়িতে আমি সহ অন্য আরও ৫ জন যাত্রী ছিলেন। গাড়িটি পটিয়া বিসিক শিল্প নগরীর পাশে আসলেই একটি রিক্সাভ্যান হঠাৎ সামনে চলে আসে,  চালক কড়া ব্রেক করলে সাথে সাথে সিএনজি উল্টে যায়! পরে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাদ্রাসা শিক্ষক'কে  মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য,নিহত মাওলানা আবুল কালাম আজাদ দীর্ঘ ৩৫ বছর পটিয়ার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্টান হযরত শাহ আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি অবিবাহিত ছিলেন বলে জানা যায়।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর